সিংড়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৯ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিংড়া উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় সিংড়া পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা নিয়ে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করে অংশ নেন।রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মহিদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম বুলেট এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু।
এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড. চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সাহা, নীলমণি সাহা, বিপ্লব সাহাসহ স্থানীয় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।
The post সিংড়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
