সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনজুর রহমান বকুলের ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের ভাই।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার ব্রাহ্মণ বয়ড়া ঈদগাহ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে মনজুর রহমান বকুল অভিযোগ করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে উসকানি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের চক শৈলাবাড়িতে আয়োজিত একটি নাইট ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে রাতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তিনি বলেন, শিকদারপাড়া এলাকায় গাড়ি নিয়ে পৌঁছালে মুখে মাস্ক ও রুমাল দিয়ে মুখ ঢাকা একদল যুবক তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা কোনোভাবে প্রাণ সংশয়ের হাত থেকে রক্ষা পান।
সংবাদ সম্মেলনে কবি মোহন রায় বলেন, আমার ভাই বকুলের ওপর হামলা চালানো হয়েছে। আমরা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। আমাদের লক্ষ্য অভিযুক্তদের শাস্তি দেওয়া নয়। তারা তো আমার এলাকারই সন্তান। তারা কেন কষ্টে থাকবে? আমি তাদের পরিবারের সঙ্গে কথা বলব।
তিনি আরও বলেন, আমার ভাই বিএনপি করে, সে প্রার্থী হয়েছে। প্রতিপক্ষরা কেন হামলা চালাবে? তারা চাইলে ওপর মহলে যাক। সেখান থেকে মনোনয়ন এনে বিজয়ী হোক, আমরা মেনে নেব। তবে কোনো হামলার পক্ষে আমরা নই।
সংবাদ সম্মেলনে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিলন সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হৃদয় সরকার, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
