শাহজাদপুর সংবাদ

অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM

অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় তিনি সাইদুর রহমান বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে জানতে চান।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার উত্তরার হাই কেয়ার জেনারেল হসপিটালে গিয়ে চিকিৎসাধীন সাইদুর রহমান বাচ্চুর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান। পরে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে তার বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।এ সময় নাজমুল হাসান সাইদুর রহমান বাচ্চুর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তার সুস্থতার জন্য দেশবাসী, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেন।সাইদুর রহমান বাচ্চু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকেই সাইদুর রহমান বাচ্চু শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। ওই দিন তীব্র মাথাব্যথা ও বুকব্যথায় রাতে তিনি ঘুমাতে পারেননি। পরদিন রোববার সকালে তাকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। মস্তিষ্কে রক্তক্ষরণের (ব্রেন হেমারেজ) আশঙ্কার কথা বিবেচনায় নিয়ে রোববার দুপুরে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে রাজধানীর হাসপাতালে তার চিকিৎসা চলছে।এদিকে সাইদুর রহমান বাচ্চুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।নাজমুল হাসানও সাইদুর রহমান বাচ্চুর দ্রুত শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

The post অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ