ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন দুই’শ শত বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাসের সহধর্মিণী স্বর্গীয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা,ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বর্গীয়া মীনা বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি ও পরমগতি কামনা করে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় মীনা বিশ্বাসের স্মৃতিচারণ করে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,আমার সহধর্মিনী স্বর্গীয়া মীনা বিশ্বাস ছিলেন অত্যন্ত স্নেহশীল, ধর্মপ্রাণ,মানবিক ও পরোপকারী একজন নারী।পরিবারের প্রতি তাঁর ভালোবাসা ও সবার প্রতি আন্তরিক আচরণ আজও আমাদের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। তাঁর চলে যাওয়ার সাত বছর পেরিয়ে গেলেও তাঁর রেখে যাওয়া স্মৃতি ও ভালোবাসা আমাদের কাছে আজও অমলিন।তিনি আরও বলেন,প্রিয় মানুষকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে তাঁর সুন্দর জীবন মানবিক গুণাবলি ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরমগতি কামনা করি।
উল্লেখ্য, স্বর্গীয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরমগতি কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়।
The post ভালোবাসা ও শ্রদ্ধায় স্বর্গিয়া মীনা বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী পালন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অসুস্থ সাইদুর রহমান বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে নম্রতা ও সৌজন্যে তৃণমূলে গ্রহণযোগ্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
