শিয়ালকোলে চেয়ারম্যান হিসেবে আনিসুর রহমান তালুকদারকে চান তৃণমূল বিএনপি ও স্থানীয়রা
২৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান তালুকদারকে দেখতে চান স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রত্যাশা জানিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে সমর্থন ও আলোচনা শুরু করেছেন তাঁর অনুসারীরা।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় শিয়ালকোল ইউনিয়নে আনিসুর রহমান তালুকদারের পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তাঁকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী হয়ে উঠেছেন তাঁর সমর্থকরা।
আনিসুর রহমান তালুকদার বর্তমানে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শিয়ালকোল ইউনিয়ন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য।চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আনিসুর রহমান তালুকদার বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে তাঁকে জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। রাজনৈতিক মামলার কারণে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে বসবাস করতে পারেননি। এমনকি তাঁর বাবা মারা যাওয়ার পর প্যারোলে মুক্তি নিয়ে বাবার জানাজায় অংশ নিতে হয়েছে। এসব কারণে তিনি অর্থনৈতিক ও সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান।তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিরাজগঞ্জের কৃতী সন্তান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে তাঁর প্রত্যাশা, তাঁকে যেন বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন পেলে শিয়ালকোল ইউনিয়নের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।
এদিকে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার পক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ব্যবসায়ীদের মধ্যে সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, একই ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া, সদর থানা বিএনপির সদস্য লিমন হাসানসহ স্থানীয় ব্যবসায়ীরা।সমর্থকদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আনিসুর রহমান তালুকদার ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবেন। তাঁদের মতে, রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি শিয়ালকোল ইউনিয়নকে একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবেন।সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিয়ালকোলে চেয়ারম্যান পদে আনিসুর রহমান তালুকদারকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে দলীয় মনোনয়ন এবং শেষ পর্যন্ত নির্বাচনে তাঁর অংশগ্রহণের বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
The post শিয়ালকোলে চেয়ারম্যান হিসেবে আনিসুর রহমান তালুকদারকে চান তৃণমূল বিএনপি ও স্থানীয়রা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি নেতার মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৯ PM · nagorik tv
সিরাজগঞ্জে বৃহত্তম গামছার হাট সুতা ওরঙে দাম বাড়ায় বিপাকে তাঁতিরা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · Daily Nabochatona
সিংড়ায় নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
