মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর বধদিনী’প্রস্তুতি মহড়া উদ্বোধন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

ছাম্মি আহমেদ আজমীর :শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা উপলক্ষে সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন প্রায় দুই’শ বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহালয়া উপলক্ষে ‘মহিষাসুর বধদিনী’ প্রস্তুতি মহড়া উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় মহালয়াকে ঘিরে মন্দিরের ধর্মসভা কক্ষে শুরু হয়েছে প্রস্তুতিমূলক আয়োজন। দেবী দুর্গার আগমনী বার্তায় ভক্তদের হৃদয়ে জেগে উঠেছে আনন্দ,ভক্তি ও আবেগ। ‘মহিষাসুর বধদিনী’ প্রস্তুতি মহড়াকে ঘিরে মন্দির প্রাঙ্গণেও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি জীবন বিশ্বাস বলেন, “মহালয়া আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেবী দুর্গার আগমন মানেই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার প্রত্যাশা। আমরা চাই, এই আয়োজনের মধ্য দিয়ে সবার মধ্যে শান্তি, মানবতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক। সকলের সহযোগিতায় এবারের দুর্গোৎসব সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ মন্ডল স্বপন বলেন,মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এ সময়টিতে ভক্তদের মধ্যে যে আনন্দ ও আবেগ সৃষ্টি হয়, তা সত্যিই অসাধারণ। আমাদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে আমরা প্রতিবছর বিভিন্ন আয়োজন করে থাকি। নতুন প্রজন্ম যেন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে সেদিকেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
প্রস্তুতি মহড়ার পরিচালক ও কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস বলেন,মহিষাসুর বধদিনী শুধু একটি ধর্মীয় পরিবেশনা নয় এর মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভর জয় এবং সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়। শিল্পী ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকতা নিয়ে মহড়ায় অংশ নিচ্ছেন। আশা করছি মূল আয়োজনটি সবার হৃদয় ছুঁয়ে যাবে এবং দর্শনার্থীদের মাঝে আনন্দ ও ভক্তির আবহ সৃষ্টি করবে।
উল্লেখ্য : মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়। মহিষাসুরের ওপর দেবী দুর্গার বিজয়ের কাহিনি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত হয়।মহালয়া উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতি মহড়ায় শিল্পী,ভক্ত ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের এই আয়োজন ধর্মীয় অনুভূতির পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর মিলনস্থল হয়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজক ও ভক্তদের। এতে মহিষাসুর বধদিনী প্রস্তুতি মহড়া পরিচালনা করছেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের কার্যকরী কমিটির সহ-সভাপতি ও পরিচালক বীরেন বিশ্বাস। তাঁর পরিচালনায় শিল্পী ও সংশ্লিষ্টরা নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন।
The post মহালয়া উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ‘মহিষাসুর বধদিনী’প্রস্তুতি মহড়া উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM · সিরাজগঞ্জের কাগজ
সড়ক দুর্ঘটনায় আহত নাঈমের সন্তানকে হাসপাতালে দেখতে গেলেন যুবদল নেতা রাকিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রথম আলোর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
