সড়ক দুর্ঘটনায় আহত নাঈমের সন্তানকে হাসপাতালে দেখতে গেলেন যুবদল নেতা রাকিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক নাঈমের সন্তান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম রাকিব।এসময় তিনি আহত শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
ফকরুল ইসলাম রাকিব বলেন, সড়ক দুর্ঘটনায় সন্তান আহত হওয়ার খবরটি অত্যন্ত কষ্টদায়ক। একজন সন্তান যখন হাসপাতালে চিকিৎসাধীন থাকে তখন পরিবারের প্রতিটি মুহূর্ত উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটে। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি। মহান আল্লাহ যেন দ্রুত শিশুটিকে সুস্থতা দান করেন এবং পরিবারের দুশ্চিন্তা দূর করেন এটাই আল্লাহ কাছে আমার প্রার্থনা।তিনি আরও বলেন,মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। দল-মত ও পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও স্বজনরা উপস্থিত ছিলেন। হাসপাতালের পরিবেশে আহত শিশুটির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
The post সড়ক দুর্ঘটনায় আহত নাঈমের সন্তানকে হাসপাতালে দেখতে গেলেন যুবদল নেতা রাকিব appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৪ PM · sarabangla.net
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM · সিরাজগঞ্জের কাগজ
সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
