চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM

সেলিম তালুকদার, শাহজাদপুর প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণের দাবি জানানোকে কেন্দ্র করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) ৬ জন অস্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। বিগত ১৬ থেকে ২২ বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা এই কর্মীদের গত ২০, ২১ ও ২৩ সেপ্টেম্বর তিনটি আলাদা চিঠির মাধ্যমে চাকরিচ্যুত (অবসান আদেশ) করা হয়।চাকরিচ্যুত কর্মচারীরা হলেন:১. মোঃ সোহেল রানা (বেড়া, পাবনা) – চাকরির মেয়াদকাল: ২০ বছর২. মোঃ আব্দুল্লাহ আল মামুন (শাহজাদপুর, সিরাজগঞ্জ) – চাকরির মেয়াদকাল: ১৮ বছর৩. মোঃ রবিউল ইসলাম (সাঁথিয়া, পাবনা) – চাকরির মেয়াদকাল: ১৮ বছর৪. মোঃ শাহিন আলম (শাহজাদপুর, সিরাজগঞ্জ) – চাকরির মেয়াদকাল: ২২ বছর৫. মোঃ শরিফুল ইসলাম (সাঁথিয়া, পাবনা – বর্তমানে অসুস্থ) – চাকরির মেয়াদকাল: ১৬ বছর৬. আবু তালেব (উল্লাপাড়া, সিরাজগঞ্জ) – চাকরির মেয়াদকাল: ১৭ বছরসংস্থার পক্ষ থেকে ইস্যুকৃত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি চিঠিতে দেখা যায়, প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটানো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত উপেক্ষা করা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে “মিল্ক ইউনিয়নের চাকুরী বিধি ও নিয়োগ নীতিমালা-২০০৮ (সংশোধিত-২০০৯)” অনুযায়ী কর্মী চাকরিচ্যুত করা হয়েছে। অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন-অঃদাঃ) ড. খন্দকার রেজাউল করিমের স্বাক্ষরে এ অবসান আদেশ জারি করা হয়।তবে ভুক্তভোগী কর্মীদের দাবি, দীর্ঘ দেড় থেকে দুই দশক ধরে সততার সাথে সেবা দেয়ার পর ন্যায্য অধিকার ও চাকরি স্থায়ীকরণের দাবি তোলায় তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।এ বিষয়ে বাড়াবাড়ি মিল্ক ভিটাটর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেয়া হয়নি
এ ঘটনার প্রতিবাদে এবং চাকরি পুনর্বহালের দাবিতে গতকাল ২৬শে সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯:০০ টা থেকে ভুক্তভোগী কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। অনশনরত কর্মচারীরা অনতিবিলম্বে তাদের চাকরি পুনর্বহাল ও স্থায়ীকরণের জোর দাবি জানিয়েছেন।
The post চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৪ PM · sarabangla.net
