উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM

মো.মোকলেসুর রহমান মামুন :সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক মেয়র এসএম নজরুল ইসলাম এর সন্তান জুনান নাহিয়ান নিলয় মালয়েশিয়ার Multimedia University (MMU), Cyberjaya-তে অনুষ্ঠিত World Sustainable Development Goals (WSDG) 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে Gold Award (স্বর্ণপদক) অর্জন করেছে।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ২০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নিজের কাজ উপস্থাপন করে স্বর্ণপদক অর্জন করে জুনান নাহিয়ান নিলয়।
মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক অর্জনের ঘটনায় উল্লাপাড়ায়ও আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
জুনানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার এই অর্জনের পেছনে শিক্ষক, মেন্টর, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ, পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনতে সবার দোয়া কামনা করেছেন তারা।
The post উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM · nagorik tv
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৪ PM · sarabangla.net
