সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রী মিরা অপহরণ, উদ্ধারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৮ PM

সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে যাওয়ার পথে ১০ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় তাকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ছাত্রীর বাবা মো. মোমিনুল ইসলাম। একই সাথে মামলা তুলে নিতে হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছে তিনি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে মো. মোমিনুল ইসলাম বলেন, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী।
তিনি বলেন, গত ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মিরা। পরে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন একটি হাইস গাড়িতে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তারা জানতে পারেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে বলে অভিযোগ করেন মোমিনুল ইসলাম।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত মাহিয়া আক্তার মিরাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এ সময় মেয়েটিকে উদ্ধারে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন মো. মোমিনুল ইসলাম। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : রাজশাহী অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫৯২ জন, মৃত্যু ১৬ জন
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা আইনের মামলাসহ পৃথক মামলায় গ্রেফতার ৩
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৯ PM · Sarabangla
উল্লাপাড়ার সন্তান জুনান নাহিয়ান নিলয়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের শিক্ষা অধিকার নিশ্চিতে ‘পাবলিক হেয়ারিং’ অনুষ্ঠিত
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে মিল্ক ভিটার ৬ কর্মী চাকরিচ্যু,আমরণ অনশন শুরু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৩ লাখ টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:২৪ PM · sarabangla.net
