সিরাজগঞ্জে প্রথম আলোর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ AM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের সদস্যদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমন।অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারজানা আরেফিন। তিনি বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবক ও শিক্ষকদের যেমন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তেমনি ভবিষ্যতে সফল হতে শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে।প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। সত্যকে জানতে হবে, বাবা-মায়ের কথা শুনতে হবে। মুখস্থবিদ্যা, মিথ্যা ও মাদককে “না” বলতে হবে।’রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান বলেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে চলার চেষ্টা করতে হবে। তিনি প্রথম আলোর সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন।বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল বলেন, এসএসসিতে ভালো ফলাফল করে থেমে গেলে চলবে না। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জীবনের কোনো মুহূর্ত যেন অযথা নষ্ট না হয়, সেদিকে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. জাহিদ হাসান দিপু বলেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করে এখানে এসেছে। এই সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, জীবনের লক্ষ্য অর্জনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করতে হবে। একই সঙ্গে সন্তানদের সাফল্যের জন্য অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের উপদেষ্টা মো. আইয়ুব আলী, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সাজেদুল ইসলাম, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যাপক শামীম হোসেন, প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের উপদেষ্টা প্রদীপ সাহা, সাবেক সভাপতি সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট, সভাপতি মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক হাসান, সহসভাপতি রেজাই রাব্বী, সাবেক সভাপতি মো. নাঈম শেখ, দপ্তর সম্পাদক মো. রাশিদুল ইসলামসহ বন্ধুসভার সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভা সিরাজগঞ্জের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার।সংবর্ধনার ফাঁকে কৃতী শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও গানের আয়োজন করা হয়। গান পরিবেশন করেন কৃতী শিক্ষার্থী উপমা সাহা, বন্ধুসভার সদস্য এবং ঢাকা থেকে আগত শিল্পীরা। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত শিক্ষার্থীরা। এতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।এ ছাড়া শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও ‘প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন’-এর আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।রায়গঞ্জ উপজেলার শিক্ষার্থী করুনাময় মাহাতো সংবর্ধনা অনুষ্ঠানে এসে বলেন, ‘এমন অনুষ্ঠানে এসে জীবন গড়ার নানা দিকনির্দেশনা পেয়েছি। গুণীজনদের অনেক পরামর্শ শুনেছি। এটা আগামী দিনের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।’অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
The post সিরাজগঞ্জে প্রথম আলোর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM · সিরাজগঞ্জের কাগজ
সড়ক দুর্ঘটনায় আহত নাঈমের সন্তানকে হাসপাতালে দেখতে গেলেন যুবদল নেতা রাকিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
‘তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন’: ইকবাল হাসান মাহমুদ টুকু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৮ AM · এইমাত্র
