ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০ লাখ টাকার চেক বিতরণ
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:১৪ AM

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকারি অনুদান হিসেবে ২০ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সাংবাদিকদের মৃত্যুজনিত কারণে তাদের পরিবার, সন্তানের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনবার (১৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত এক অনুষ্ঠানে ৪৫ জন অনুদানপ্রাপ্তের হাতে এই চেক তুলে দেওয়া হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে নেত্রকোণার ৮ জন, শেরপুরের ১ জন এবং ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার ৩৬ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা এই চেক গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাছির জামাল, উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। এতে অনুদানপ্রাপ্তসহ স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) মো. বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদানের বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা রয়েছে। আশা করছি, সরকারের সদিচ্ছার মাধ্যমে এটি দ্রুত বাস্তবায়ন হবে।
The post ময়মনসিংহে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০ লাখ টাকার চেক বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে বিএনপি নেতার মিলন সরকারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৯ PM · nagorik tv
সিরাজগঞ্জে বৃহত্তম গামছার হাট সুতা ওরঙে দাম বাড়ায় বিপাকে তাঁতিরা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM · Daily Nabochatona
সিংড়ায় নিরাপদ সড়ক চাই কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যা, বিএনপির ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৬:৩২ PM · এইমাত্র
সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৩ PM · Bd24live
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু
২৩ নভেম্বর, ২০২৬ এ ৫:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
