ভাঙ্গুড়ায় অটোবোরাক চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক
১৯ আগস্ট, ২০২৬ এ ৯:৩০ PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বোঝাই অটোবোরাক এর চাপায় মোঃ রফিকুল ইসলাম(৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়ন এর পুকুরপাড় চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোঃ রফিকুল ইসলাম উপজেলার কটোবাড়িয়া গ্রামের মৃত বয়াজ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে একটি বোঝাই অটোবোরাক পুকুরপাড় চৌরাস্তা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ রফিকুল ইসলাম কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অটোবোরাক এর চালক পালিয়ে যায়। তবে স্থানীয় গ্রামবাসী অটোবোরাক টি আটক করে রাখেন।
পরে স্থানীয়রা বিষয়টি ভাঙ্গুড়া থানা পুলিশ কে অবহিত করলে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
পুলিশের মাধ্যমে নিহত মোঃ রফিকুল ইসলামের মরদেহের প্রয়োজনীয় সনদপত্র ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।সেখানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর থেকে অটোবোরাক এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
The post ভাঙ্গুড়ায় অটোবোরাক চাপায় পথচারীর মৃত্যু,চালক পলাতক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
কামারখন্দের আতিয়াকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন মামুন বিশ্বাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM · সিরাজগঞ্জের কাগজ
সড়ক দুর্ঘটনায় আহত নাঈমের সন্তানকে হাসপাতালে দেখতে গেলেন যুবদল নেতা রাকিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রথম আলোর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
