তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
২৮ জুলাই, ২০২৬ এ ১২:০২ PM

লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী মো. শাহ পরানের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
নিহত তানিয়া ইসলাম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের তানিয়া ইসলাম বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে।
স্থানীয় লোকজন জানান, নিহত তানিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর তারা তাড়াশের বিষমডাঙ্গা গ্রামে বসবাস করছিলেন। গতকাল সোমবার রাতে নিহত তানিয়া ইসলাম ও তার স্বামী মো. শাহ পরান প্রতিদিনের মতো শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন তাদের শয়নকক্ষে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের অভিযোগ, তানিয়াকে তার স্বামী মো. শাহ পরান হত্যা করে পালিয়ে গেছেন। তবে কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
The post তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় হামলার অভিযোগ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ AM · Barta Bazar
নতুন ঋতুপর্ণাদের খোঁজে ৩৬ নারী একাডেমি নিয়ে শুরু হচ্ছে ফুটবল-উৎসব
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
