শাহজাদপুর সংবাদ

টাঙ্গাইলে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’-এর শুভ উদ্বোধন

৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৯ PM

টাঙ্গাইলে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’-এর শুভ উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ স্মৃতি পৌর উদ্যানে শুরু হয়েছে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’। উৎসবকে ঘিরে জেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নানা ধরনের মিষ্টান্ন নিয়ে বসেছে মিষ্টির জমজমাট আয়োজন।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) শহিদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।ফেস্টিভ্যালে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্বনামধন্য মিষ্টির দোকান ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে জেলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। উৎসবে স্থানীয় মিষ্টির ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দর্শনার্থীদের জন্য মিষ্টি কেনা ও স্বাদ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টান্নের পরিচিতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মিষ্টি ব্যবসায়ীদের উৎসাহিত করা সম্ভব হবে।

The post টাঙ্গাইলে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’-এর শুভ উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ