কামারখন্দে অপরাধ ও দুর্ঘটনা রোধে ওসি হাশমত আলীর ব্যতিক্রমী উদ্যোগ
১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :
সড়কের দুই পাশে ঘন ঝোপঝাড়। কোথাও আগাছায় ঢেকে গেছে রাস্তার কিনারা, কোথাও ঝোপের আড়ালে লুকিয়ে থাকার সুযোগ। এতে একদিকে যেমন অপরাধের আশঙ্কা থাকে, অন্যদিকে মশা-মাছির উপদ্রব ও সড়কে শিয়ালের অনিয়ন্ত্রিত চলাচলে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়। এসব সমস্যা কমাতে সিরাজগঞ্জের কামারখন্দে সড়কের দুই পাশ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে থানা পুলিশ ও ঝাঐল ইউনিয়ন পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ থেকে পাকুড়িয়া পর্যন্ত সড়কের দুই পাশে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলীর উদ্যোগে এবং ঝাঐল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম চলছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পুরো সড়কের দুই পাশ পরিষ্কার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সড়কের পাশে ঘন ঝোপঝাড় থাকলে অপরাধ সংঘটনের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি ঝোপঝাড়ে মশা-মাছির উপদ্রব বাড়ে। সড়কে শিয়ালের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার আশঙ্কাও থাকে। এসব ঝুঁকি কমিয়ে সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাই এ উদ্যোগের লক্ষ্য।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, ‘সড়কের দুই পাশে ঝোপঝাড় থাকায় বিভিন্ন সমস্যা তৈরি হয়। এর কারণে অপরাধ সংঘটনের আশঙ্কা থাকে, মশা-মাছির উপদ্রব বাড়ে এবং শিয়ালের অনিয়ন্ত্রিত চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে অপরাধ প্রতিরোধ, দুর্ঘটনার ঝুঁকি কমানো ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সড়কের দুই পাশ পরিষ্কার করা হবে, ইনশাআল্লাহ।’
The post কামারখন্দে অপরাধ ও দুর্ঘটনা রোধে ওসি হাশমত আলীর ব্যতিক্রমী উদ্যোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় শহীদ জেহাদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামায়াতের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রচারণায় শেখ মো. আইয়ুব আলী
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:০৯ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
উল্লাপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
