উল্লাপাড়ায় শহীদ জেহাদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM

মো:দিল,সিরাজগঞ্জ :
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মরণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাসে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবাইয়েত ইসলাম রেকাতের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণে অংশ নেন অধ্যক্ষ অধ্যাপক নুরুল আলম, উপাধ্যক্ষ মঞ্জিল মুর্শিদ ভূঁইয়া এবং বাংলা বিভাগের শিক্ষক মিঠুন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদান নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল হাকিম, সহসভাপতি মো. জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, উল্লাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ এবং কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাগর হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে কয়েকটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
The post উল্লাপাড়ায় শহীদ জেহাদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে সুলতানের মনোনয়ন পত্র দাখিল
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিস্তা প্রকল্পকে কীভাবে ভূরাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা যায়
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১২ PM · প্রথম আলো
পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামায়াতের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রচারণায় শেখ মো. আইয়ুব আলী
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:০৯ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
