সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তাঁর সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাসের সিলিন্ডার একটি ট্রাকে তোলা হয়। এরপর ট্রাকটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন চালক ও তাঁর সহকারীরা।
পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জন ব্যক্তি ট্রাকটির গতিরোধ করেন। এ সময় তাঁরা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেন। পরে তাঁদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেন।
পরে ভোর চারটার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থানসংলগ্ন একটি ফাঁকা সড়কে ট্রাকটি থামানো হয়। সেখান থেকে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে যায় ডাকাত দল। এ সময় চালক ও তাঁর সহকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে গতকাল থানায় মামলা করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘গতকাল (বুধবার) এ ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।’
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
সূত্র: Ajker Patrika
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:০৮ PM · সিরাজগঞ্জের কাগজ
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
১৫ অক্টোবর, ২০২৬ এ ৩:১৯ PM · এইমাত্র
সিরাজগঞ্জের উলিপুর গ্রাম এখন শামুকখোল পাখির অভয়ারণ্য
১৫ অক্টোবর, ২০২৬ এ ১:৪৯ PM · Daily Times Of Bangladesh
টাঙ্গাইলে পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩২
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
