শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৫ অক্টোবর, ২০২৬ এ ৩:১৯ PM

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোনায়েছ খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদের বিপরীতে বিক্রি হওয়া ৪৯টি মনানয়নপত্রের সবকটিই জমা পড়েছে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সভাপতি পদে সাবেক সভাপতি এম এ আউয়ালসহ ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি পদগুলোতেও একাধিক প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে মিছিল ও স্লোগানমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, আগামী ৬ নভেম্বর সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এতে মোট ৪ হাজার ৩০০ জন শ্রমিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না, ধাপে ধাপে: স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর: দুলু

ভারতে বিক্ষোভ: ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ মুম্বাই পুলিশের

সব পরিকল্পনা একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না, ধাপে ধাপে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বান্দরবানের জেলা প্রশাসকের সঙ্গে হিল রানার্স কমিটির সৌজন্য সাক্ষাৎ

সূত্র: এইমাত্র

সম্পর্কিত সংবাদ