উল্লাপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৩১ PM

মো. মোকলেসুর রহমান মামুন :সিরাজগঞ্জের উল্লাপাড়া ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু জাফর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ডিগ্রি কলেজের সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন আল আজাদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
The post উল্লাপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:০৮ PM · সিরাজগঞ্জের কাগজ
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
১৫ অক্টোবর, ২০২৬ এ ৩:১৯ PM · এইমাত্র
সিরাজগঞ্জের উলিপুর গ্রাম এখন শামুকখোল পাখির অভয়ারণ্য
১৫ অক্টোবর, ২০২৬ এ ১:৪৯ PM · Daily Times Of Bangladesh
টাঙ্গাইলে পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩২
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
