টাঙ্গাইলে পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩২
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০ PM

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩১ পিস ইয়াবা ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাতজন মাদক ব্যবসায়ী রয়েছেন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক উদ্ধার এবং মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ১৩১ পিস ইয়াবা ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
The post টাঙ্গাইলে পুলিশের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩২ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
উল্লাপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:০৮ PM · সিরাজগঞ্জের কাগজ
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
১৫ অক্টোবর, ২০২৬ এ ৩:১৯ PM · এইমাত্র
সিরাজগঞ্জের উলিপুর গ্রাম এখন শামুকখোল পাখির অভয়ারণ্য
১৫ অক্টোবর, ২০২৬ এ ১:৪৯ PM · Daily Times Of Bangladesh
