শাহজাদপুর সংবাদ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ

১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:০৮ PM

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও মশারি বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রায়গঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা উপজেলা সরকারী অফিসের কর্মকর্তারা, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, সোনা খাড়া প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার সহ প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মশারি বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিরাজগঞ্জের কাগজ

সম্পর্কিত সংবাদ