পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৪১ PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৭৬ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চায়না দুয়ারি জালগুলোর আনুমানিক বাজার মূল্য দু’লাখ ২৮ হাজার টাকা। পরে জব্দকৃত চায়না দুয়ারি জালগুলো জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার ( ১৪ অক্টোবর) উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে জব্দকৃত জালগুলো নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এনে জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম সহ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।ভাঙ্গুড়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
The post পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে সুলতানের মনোনয়ন পত্র দাখিল
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিস্তা প্রকল্পকে কীভাবে ভূরাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা যায়
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১২ PM · প্রথম আলো
উল্লাপাড়ায় শহীদ জেহাদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামায়াতের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রচারণায় শেখ মো. আইয়ুব আলী
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:০৯ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
