জামায়াতের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রচারণায় শেখ মো. আইয়ুব আলী
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:২৫ PM

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ): প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর দলীয় সমর্থন পেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াত নেতা শেখ মো. আইয়ুব আলী।
আজ বৃহস্পতিবার( ১৫ আগস্ট,) বাদ আসর নামাজের পর তিনি ইউনিয়নের বেতিল হাট ও বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় লিফলেট বিতরণ করে স্থানীয় দোকানদার, ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। পাশাপাশি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের কাছে সমর্থন কামনা করেন।
প্রচারণাকালে শেখ মো. আইয়ুব আলী বলেন, নির্বাচিত হলে সদিয়া চাঁদপুর ইউনিয়নের নাগরিকদের সব ধরনের সুযোগ-সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন, ইনশাআল্লাহ। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
The post জামায়াতের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রচারণায় শেখ মো. আইয়ুব আলী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে সুলতানের মনোনয়ন পত্র দাখিল
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিস্তা প্রকল্পকে কীভাবে ভূরাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা যায়
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১২ PM · প্রথম আলো
উল্লাপাড়ায় শহীদ জেহাদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:০৯ PM · প্রথম আলো
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
