কাজিপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০২ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিতে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কাজিপুর উপজেলা শাখার আহ্বায়ক সমীর কুমার দেব এবং সদস্য সচিব মিলন কুমার বর্মন উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এ আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
