উল্লাপাড়ায় দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
১৫ আগস্ট, ২০২৬ এ ৭:৩২ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লাপাড়া উপজেলা শাখা।শনিবার (১৫ আগস্ট ২০২৬) সরকারি আকবর আলী কলেজ মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাফেজ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের অর্জিত মেধা ও দক্ষতা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও সততার চর্চা করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (রাকসু) জাহিদ হাসান জোহা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শাখার সভাপতি আব্দুল আজিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংবর্ধনা স্মারক ও উপহার পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
The post উল্লাপাড়ায় দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
সার সংকট নেই, মজুদ করলে ডিলারশিপ বাতিল- ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. আবুসাঈদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নির্বাচন করতে চান না নুরুল হক,ফের মেম্বার হিসেবে দেখতে চান ৬নং ওয়ার্ডবাসী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পঞ্চগড়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ছাত্রদলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
