৭নং পূর্ণিমাগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলাউদ্দিন আল-আজাদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪১ PM

মো. মোকলেসুর রহমান মামুন :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭নং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আলাউদ্দিন আল-আজাদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছেন।
মাওলানা আলাউদ্দিন আল-আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। দলের দুঃসময়ে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে নেতাকর্মীদের পাশে থেকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন।
তাঁর গ্রামের বাড়ি ৭নং পূর্ণিমাগাতী ইউনিয়নের ভেংড়ী গ্রামে। তিনি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের আস্থাভাজন হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি পূর্ণিমাগাতী ইউনিয়নসহ উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমাগাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাটের উন্নয়নসহ নানা সামাজিক কর্মকাণ্ডে তিনি ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছেন। এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে ৭নং পূর্ণিমাগাতী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে কৃষি খাতের উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষার প্রসার, যুবসমাজের উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন।
মাওলানা আলাউদ্দিন আল-আজাদ বলেন, “রাজনীতি আমার কাছে ব্যক্তিগত লাভ বা ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের সেবা করার একটি সুযোগ। দীর্ঘদিন ধরে আমি পূর্ণিমাগাতী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে জনগণ আমাকে নির্বাচিত করলে দল-মতনির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট, কৃষি, শিক্ষা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”
রাজনৈতিক জীবনে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে দলীয় আদর্শ ও সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাওয়ার কথা জানান তিনি। স্থানীয় পর্যায়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত উদ্যোগ আসন্ন ৭নং পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে আলোচনায় রেখেছে।
The post ৭নং পূর্ণিমাগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলাউদ্দিন আল-আজাদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · nagorik tv
কামারখন্দে ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান রায়হান কবির
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে ১০ ইউনিয়ন পরিষদের সচিবদের ফুলেল শুভেচ্ছা
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বকুল ও মিলনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
