শাহজাদপুর সংবাদ

রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন

২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM

রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নম্বর রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতার মধ্যেও দলের পাশে থাকা এই নেতা এবার ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেতে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।গত রবিবার (২২ নভেম্বর) তিনি রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, দপ্তর সম্পাদক মোঃ তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া বরাত,সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ আলম,১নং রতনকান্দি ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী মোঃ আকতার হোসেন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তাঁদের সমর্থন ও দিকনির্দেশনা আগামী দিনের রাজনৈতিক পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে জানান আল-আমিন।দলীয় সূত্রে জানা যায়, মোঃ আল-আমিন দীর্ঘদিন ধরে রতনকান্দি ইউনিয়নের বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, রাজনৈতিক কারণে বিগত সময়ে তাঁকে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, রাজনৈতিক প্রতিপক্ষের নির্যাতন এবং কারাবরণের মতো পরিস্থিতির শিকার হলেও দলের আন্দোলন-সংগ্রাম থেকে কখনো পিছিয়ে যাননি তিনি।মোঃ আল-আমিন বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেতা, সিরাজগঞ্জের কৃতী সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। আমি আশা করি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তারুণ্যনির্ভর, শক্তিশালী ও তৃণমূলমুখী দল গঠনের প্রত্যাশা বাস্তবায়নে ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। সেই প্রত্যাশা থেকেই আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, শ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবে আমাকে রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সুদৃষ্টি রাখবেন।’তিনি আরও বলেন, অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। এবার দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে মোঃ আল-আমিন সাধারণ সম্পাদক পদের একজন যোগ্য দাবিদার। তাঁকে দায়িত্ব দেওয়া হলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

The post রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ