শীতের আগমনে শাহজাদপুরে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৪০ PM

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জ: শীতের আগমনে শাহজাদপুর উপজেলায় ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক কারিগররা। আর অল্প কিছুদিন পর জেগে বসবে তীব্র শীত। তবে এবার কনকনে শীতের আমেজ টের পাওয়ার আগেই লেপ-তোষকের দোকানে ভিড় জমতে শুরু করেছেন অনেকে। তবে তুলা লেপের কাপড়, ফোমের দাম ও মজুরি গত বছরের তুলনায় বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা তাই আগে ভাগেই শীতের আবহাওয়া শুরু হয় এই জনপদে। শীতের আগমনে এবার আগাম লেপ-তোষক বানানোর ধুম পড়েছে। সাধারণ মানুষ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লেপ-তোষকের দোকানে ভিড় করছে। অপর দিকে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের লক্ষ্য করা যাচ্ছে উপজেলার স্থায়ী বড়-বড় কাপড়ের দোকান গুলোতে কম্বল কিনতে। তবে তুলা,লেপের কাপড়,ফোম এবং মজুরী সব মিলে গত বছরের তুলনায় এ বছর খরচ কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
স্থানীয়রা জানান, কার্তিক-অগ্রহায়ণ থেকেই মোটামুটি শীত শুরু হয়েছে। এর তীব্রতা সামনে আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। নানা কারণে শীত শুরু হওয়ার প্রাক্কালে এবার নানা রকম গরম কাপড় বিক্রয় থেকে শুরু করে লেপ-তোষকের কারিগররা খুব ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে অর্ডার ও অনেক বেশি পাচ্ছেন।
এদিকে শাহজাদপুর উপজেলার যমুনার চরাঞ্চলের ৩টি ইউনিয়নে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই শীতের তীব্রতা দেখা দিচ্ছে। এই শীতে উষ্ণতা ছড়াতে লেপ-তোষক এর জুড়ি নেই। এর ফলে উপজেলা শহর ছাড়াও বিভিন্ন গ্রামীণ হাট-বাজারে লেপ-তোষকের দোকান গুলোতে চলছে লেপ বানানোর ধুম। অনেকেই পুরোনো লেপ-তোষকের কভার পাল্টিয়ে নিচ্ছেন।
চর কৈজুরী বাজারের কারিগর আলআমিন মিয়া বলেন, গত এক সপ্তাহ থেকে শীত অনুভূত হওয়ায় লেপ তোষকের অর্ডার পাওয়া যাচ্ছে। তবে এবারে লেপের জন্য তুলার দাম গত বছরের চেয়ে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি । তারপরেও লেপের অর্ডার পাওয়া যাচ্ছে। আমরা ব্যস্ত সময় কাটাচ্ছি।
দ্বারিয়াপুর বাজারের ব্যবসায়ী কমল নাথ জানান, শীতের আগমনে লেপ তোষকের কেনা -বেচা বেড়েছে। রেডিমেট লেপ ও তোষক ছাড়াও বেশ অর্ডার পাচ্ছি। শীতের তীব্রতা বাড়লে কেনা-বেচাও বাড়বে।
সূত্র: newsg24
সম্পর্কিত সংবাদ
রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · nagorik tv
কামারখন্দে ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান রায়হান কবির
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে ১০ ইউনিয়ন পরিষদের সচিবদের ফুলেল শুভেচ্ছা
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭নং পূর্ণিমাগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলাউদ্দিন আল-আজাদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বকুল ও মিলনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
