শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতভর পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু সেখের ছেলে ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তারা সেখ @ তারা খলিফা (৪২), সহোদর সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন সেখ (২৩)। এদের মধ্যে তারা খলিফা গত ৪ আগষ্টে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গঞ্জের হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে।

পড়ুন : আখাউড়ার বরিশল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে বরাদ্দ ৩ কোটি ৭০ লাখ টাকা

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সূত্র: nagorik tv

সম্পর্কিত সংবাদ