সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে ১০ ইউনিয়ন পরিষদের সচিবদের ফুলেল শুভেচ্ছা
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:০০ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সদ্য যোগদান করা নুসরাত জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ইউনিয়ন পরিষদের সচিবরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় তারা তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আব্দুল্লাহ -হেল -মাফি।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম,স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সকলের সহযোগিতা কামনা করেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
The post সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে ১০ ইউনিয়ন পরিষদের সচিবদের ফুলেল শুভেচ্ছা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · nagorik tv
কামারখন্দে ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান রায়হান কবির
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭নং পূর্ণিমাগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলাউদ্দিন আল-আজাদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বকুল ও মিলনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
