খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বকুল ও মিলনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার উপদেষ্টা ভিপি মনজুর রহমান বকুল এবং সংগঠনটির সহ-সভাপতি মিলন সরকারের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ভিপি মনজুর রহমান বকুল অভিযোগ করে বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে ভাসানী মিলনায়তনে বিএনপি নেতাদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের নেতৃত্বাধীন একটি বাহিনী সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকেসহ মিলন সরকারের সমর্থকদের হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। হামলায় মিলন সরকারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাঁরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।তিনি আরও অভিযোগ করেন, হাটবাজার, গ্রামগঞ্জসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে তাঁর বিজয়ের সমর্থন ও আলোচনা থাকায় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এর আগেও চর শৈলাবাড়ী এলাকায় তাঁকে ও মিলন সরকারকে হামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।বকুল বলেন, হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ বিষয়ে দলীয় নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ শেখ বলেন, হামলার ঘটনার নিন্দা, সংগঠনের অবস্থান এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী।সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি এস এম ছোহেল রানা ফরহাদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বপন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত, দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী ও তাঁদের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।সংবাদ সম্মেলনে ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলার নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
The post খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বকুল ও মিলনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · nagorik tv
কামারখন্দে ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান রায়হান কবির
২৪ নভেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানকে ১০ ইউনিয়ন পরিষদের সচিবদের ফুলেল শুভেচ্ছা
২৪ নভেম্বর, ২০২৬ এ ২:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৭নং পূর্ণিমাগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলাউদ্দিন আল-আজাদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
