হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৭ PM

পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার কারবালার মাঠ (তালডাঙ্গী) ও রাবেয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ীরা রাসায়নিক সার সংগ্রহ করে অবৈধভাবে গুদামজাত করে বেশি দামে বিক্রি করছিলেন।
অভিযানের সময় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা (মামলা নং-১২৪/২০২৬) এবং অপর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা (মামলা নং-১২৫/২০২৬) অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উজ্জ্বল বাইন বলেন, “ব্যক্তি পর্যায়ে রাসায়নিক সার সংগ্রহ করে গুদামজাত করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল, যা আইনগতভাবে সঠিক নয়। তাই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।”
উপজেলা প্রশাসন জানায়, বাজারে সারের কৃত্রিম সংকট রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা
৪ নভেম্বর, ২০২৬ এ ৫:৫০ PM · বাংলা ট্রিবিউন
লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা
৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৯ PM · Sarabangla
