সিংড়ায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:১৭ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে বিলদহর ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে পাবনার চাটমোহর ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয় প্রতিপক্ষ গুরুদাসপুর ফুটবল একাদশ।খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির পক্ষে ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।এ সময় ৫নং চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হারুনর রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
The post সিংড়ায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রহস্য উদঘাটন, গাড়ি থেকে ৯ লাখ টাকা লুটের ঘটনায় যুক্ত কৃষকদলের নেতা
৪ নভেম্বর, ২০২৬ এ ৫:৫০ PM · বাংলা ট্রিবিউন
লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা
৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৯ PM · Sarabangla
