শাহজাদপুর সংবাদ

লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা

৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM

লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা

বিপ্লব ইসলাম,লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম, জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জানে আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনা করা হয়। এ সময় দিবসের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন নেতারা।

The post লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা | শাহজাদপুর সংবাদ