শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

সিরাজগঞ্জ, ৪ নভেম্বর, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঁচিল ও ব্রাহ্মণবয়ড়া উত্তর এলাকায় ফ্যামিলি কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

তথ্য সংগ্রহকারীরা সংশ্লিষ্ট এলাকার ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

আজ বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালি পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)

সম্পর্কিত সংবাদ