শাহজাদপুর সংবাদ

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩১ PM

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী ও সর্বহারা সদস্যের আত্মসমর্পণের পর তাঁদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ১ হাজার ১৩৬টি গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

আজ বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, এসআরবি প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের পাশাপাশি খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও অপহরণের মতো অপরাধের আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জের কামারখন্দে মাঠজুড়ে শোভা পাচ্ছে শীতকালীন নানা ধরনের সবজি। কোথাও সারি সারি বাঁধাকপি, কোথাও ফুলকপির গাছ। সবুজে ছেয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। ফলন ভালো করতে জমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ দিচ্ছেন সার, আবার কেউ যত্ন নিচ্ছেন গাছের। তবে ভালো ফলনের স্বপ্ন থাকলে

সিরাজগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সিরাজগঞ্জে ফেনসিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের আইনি পরামর্শ দেওয়া হবে। তাঁরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সূত্র: Ajker Patrika

সম্পর্কিত সংবাদ

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র | শাহজাদপুর সংবাদ