সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৯ PM

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।
তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো আত্মসমর্পণকারী চরমপন্থিদের হেফাজতে ছিল।
উল্লেখ্য, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ সদর দফতরে এসআরবি-১২-এর কাছে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে পর্যায়ক্রমে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সূত্র: Sarabangla
সম্পর্কিত সংবাদ
আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩১ PM · Ajker Patrika
নাটোরে সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত
৪ নভেম্বর, ২০২৬ এ ২:০৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থিদের থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৮ PM · এখন টিভি
শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৭ PM · Ajker Patrika
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
