নাটোরে সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত
৪ নভেম্বর, ২০২৬ এ ২:০৯ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপকমিশনার আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপকমিশনার ও ক্যাম্পুরীর প্রোগ্রাম চিফ কাহারুল ইসলাম জয়। সমাপনী বক্তব্য দেন রাজশাহী আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মো. সাইফুল হক।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সিরাজগঞ্জ-পাবনা উপপরিচালক ও সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উপকমিটির সদস্যসচিব মো. জামাল উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের স্কাউটস কর্মকর্তা ও অতিথিরা।বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার অনন্য সুযোগ সৃষ্টি করে। স্কাউট সদস্যরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবতার সেবায় নিয়োজিত থেকে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এসব স্কাউট সদস্যই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।তাঁরা আরও বলেন, ক্যাম্পুরীতে অর্জিত অভিজ্ঞতা, শিক্ষা ও পারস্পরিক বন্ধুত্বের বন্ধন কাব স্কাউটদের ভবিষ্যতে আরও বেশি সেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইউনিটগুলোর মূল্যায়নে শ্রেষ্ঠ টিমের পুরস্কার অর্জন করে রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকা থেকে মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ছয় দিনব্যাপী এ আয়োজন বুধবার (৪ নভেম্বর) সমাপ্ত হচ্ছে।শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা ও মানবিক সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরীতে ১২টি কাব উৎসব ও পাঁচটি বিশেষ উৎসবের আয়োজন করা হয়। বর্ণাঢ্য গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।
The post নাটোরে সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা
৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৯ PM · Sarabangla
আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩১ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থিদের থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৮ PM · এখন টিভি
শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৭ PM · Ajker Patrika
