শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২২ PM

সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম সোহেল মাহমুদ রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগডুমুর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলোকদিয়ার গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও ৩ নম্বর বহুলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সোহেল মাহমুদ রঞ্জু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম সোহেল মাহমুদ রঞ্জু বলেন, দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হলে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইনশাআল্লাহ বহুলী ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। বিশেষ করে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।তিনি আরও বলেন, অতীতেও আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব বহুলী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জিয়াউর রহমান জিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন খান, ৩ নম্বর বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল হুদা, খালেদা জিয়া স্মৃতি পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম সেখ, সদর থানা বিএনপির সহসভাপতি আলী আলামত, মো. আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুনসহ স্থানীয় নেতারা।এ সময় আরও উপস্থিত ছিলেন বাগডুমুর গ্রামের আব্দুস সালাম, হবিবর রহমান ও জয়নুল আবেদীন, আলোকদিয়ার গ্রামের আব্দুল হালিম, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মো. হবিবুর রহমান হবি এবং রাজাপুরের মো. মমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সভায় শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাগডুমুর গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত এলাকাবাসীর অনেকে আসন্ন নির্বাচনে এস এম সোহেল মাহমুদ রঞ্জুকে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে চেয়ারম্যান পদে দেখতে চান বলে মত প্রকাশ করেন। পাশাপাশি তার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভার মধ্য দিয়ে বহুলী ইউনিয়নের স্থানীয় রাজনীতি ও আসন্ন নির্বাচনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

The post সিরাজগঞ্জের বহুলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রঞ্জুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ