শাহজাদপুর সংবাদ

সৎ সাহস ও প্রতিবাদী শাইখুল ইসলাম,জাওয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী

২৯ আগস্ট, ২০২৬ এ ১২:৪৯ PM

সৎ সাহস ও প্রতিবাদী শাইখুল ইসলাম,জাওয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী

তাড়াইল প্রতিনিধি, মো. রাসেল মিয়া:কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে স্থানীয় ভোটারদের আলোচনায় উঠে এসেছে মো. শাইখুল ইসলামের নাম। সৎ, সাহসী ও প্রতিবাদী হিসেবে পরিচিত শাইখুল ইসলাম এবার ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন শাইখুল ইসলাম। আওয়ামী লীগ আমলে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করেননি বলে দাবি স্থানীয়দের।মো. শাইখুল ইসলাম জাওয়ার ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত আব্দুল রহিম বেপারীর সন্তান শাইখুল ইসলাম এলাকায় একজন স্পষ্টবাদী ও সাহসী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন, এলাকার সমস্যা নিয়ে কথা বলবেন এবং ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “শাইখুল ভাই দীর্ঘদিন ধরে আমাদের পাশে আছেন। প্রতিকূল সময়েও তিনি কারও কাছে মাথা নত করেননি। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই এবার আমরা তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।”মেম্বার পদপ্রার্থী মো. শাইখুল ইসলাম বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। বিগত দিনে নানা নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছি, কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করিনি। এলাকাবাসী আমাকে নির্বাচিত করলে ৩ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করব। মাদক, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই।

আসন্ন ইউপি নির্বাচনে জাওয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটাররা তাকে নিয়ে আশাবাদী বলে জানা গেছে।

The post সৎ সাহস ও প্রতিবাদী শাইখুল ইসলাম,জাওয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ