নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ PM

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হলো নতুন সম্ভাবনা। ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার হলে টেকনিক্যাল শো হয়েছে।নতুন এই স্টুডিও থিয়েটারে নিয়মিত নাটকের মহড়া,কর্মশালা,নাট্য প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণ ও নবীন নাট্যকর্মীদের সৃজনশীলতা বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
টেকনিক্যাল শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও নাট্যলোকের সভাপতি মমিন বাবু,সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন,দুর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি স ম আলাউদ্দিন আলা,নাবিক নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীরসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নাট্যকর্মীরা।
বক্তারা বলেন,নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার সিরাজগঞ্জের নাট্যচর্চায় নতুন গতি আনবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মঞ্চনাটকের সঙ্গে সম্পৃক্ত করতে এই মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংস্কৃতিপ্রেমীদের প্রত্যাশা নতুন এই স্টুডিও থিয়েটার হয়ে উঠবে সিরাজগঞ্জের নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র।
The post নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় চলনবিল ও আত্রাই নদীর ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM · alokitobangladesh.com
