সিংড়ায় চলনবিল ও আত্রাই নদীর ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:চলনবিল ও আত্রাই নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় নদী ও বিলে অভিযান চালিয়ে এই সৌঁতিজালগুলো অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত নিজে উপস্থিত থেকে এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একশ্রেণীর অসাধু মৎস্যজীবী আত্রাই নদী ও চলনবিলের বিভিন্ন স্থানে বাঁশের ফ্রেম ও পাতাল জাল দিয়ে অবৈধ সৌঁতিজাল বসিয়ে মাছ শিকার করে আসছিল। এতে যেমন পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, তেমনই ডিমওয়ালা ও ছোট পোনা মাছ নিধন হওয়ায় দেশীয় মৎস্য সম্পদ হুমকির মুখে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় সফল অভিযান পরিচালনা করে সৌঁতিজালের ভারী অবকাঠামো অপসারণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ সৌঁতিজাল ও পোপান জালের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। নদী ও বিলে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
The post সিংড়ায় চলনবিল ও আত্রাই নদীর ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM · alokitobangladesh.com
