উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উল্লাপাড়া উপজেলার ঘুরকা বেলতলা, কুমারগাতি, উল্লাপাড়া স্টেশনসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।অভিযান চলাকালে মোট সাতটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে পাঁচটি মামলায় পাঁচজন আসামিকে দণ্ড দেওয়া হয়। অভিযানে তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও তিন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর নম্বর এম/সি-১২৭/২৬, ১২৮/২৬, ১২৯/২৬, ১৩০/২৬ ও ১৩১/২৬। সবগুলো মামলা ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ আসামিকে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে মামলার প্রসিকিউশন দাখিলকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের উপপরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তি ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।
The post উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা স্কাউটসের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ায় চলনবিল ও আত্রাই নদীর ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM · alokitobangladesh.com
