শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩ AM

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জিসান তার বন্ধুদের সঙ্গে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় ঘুরতে আসেন। গত রবিবার দুপুর আড়াইটার দিকে তারা চার বন্ধু মিলে যমুনা নদীর পানিতে গোসলে নামেন। এ সময় নদীর তীব্র স্রোতে জিসান পানিতে তলিয়ে যান।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরবর্তীতে রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের একটি অভিজ্ঞ ডুবুরি দল রবিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। রাতে বিরতির পর সোমবার সকাল থেকে পুনরায় অনুসন্ধান শুরু হলে ঘটনাস্থলের কাছেই জিসানের মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এবং বেলকুচি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শহিদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজি রফিক সড়ক এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে। এই ঘটনায় এলাকা এবং স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভাবনা

বিরোধী দলে থেকেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভাবনা

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নামছে তাপমাত্রার পারদ, তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস

গুলশানে এইমাত্র কার্যালয়ে কবিদের প্রাণবন্ত আড্ডা, কবিতায় মিলল হৃদয়ের সেতুবন্ধ

গোপালগঞ্জে নিজের বাসের নিচে পিষ্ট হয়ে মালিকের মর্মান্তিক মৃত্যু

সূত্র: এইমাত্র

সম্পর্কিত সংবাদ