সিরাজগঞ্জে শ্রমিক সেবা ও উন্নয়নে সুযোগ চান সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৪২ AM

মো. সোহান সেখ :
আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ হাজার ৭৫৭ জন শ্রমিক।
এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জামাল উদ্দিন। শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ভোটারদের কাছে ভোট ও সমর্থন চাইছেন তিনি। তাঁর নির্বাচনী প্রতীক ফুটবল। নির্বাচনী স্লোগান, ‘ভোট দিয়ে শ্রমিক সেবার সুযোগ দিন।
মো. জামাল উদ্দিন বলেন, আমি শ্রমিক ভাইদের অধিকার ও কল্যাণে কাজ করতে চাই। তাঁদের সুখে-দুঃখে পাশে থেকে ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। নির্বাচিত হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের সেবা করব। আমি আশাবাদী, শ্রমিক ভাইয়েরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেবেন। সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলো। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোনায়েছ খান কাবুল জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ভোটগ্রহণে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ পর্যাপ্ত জনবল দায়িত্ব পালন করবেন।
The post সিরাজগঞ্জে শ্রমিক সেবা ও উন্নয়নে সুযোগ চান সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩ AM · এইমাত্র
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:১৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার
২৬ অক্টোবর, ২০২৬ এ ৩:২৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ভয়েস অব কাজিপুরের সিনিয়র সহসভাপতি হলেন হিল্লোল তালুকদার
২৬ অক্টোবর, ২০২৬ এ ২:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ PM · karatoa.com.bd
তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
