শাহজাদপুর সংবাদ

তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার

২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ PM

তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জিল্লুর রহমান :সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ। গত রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইব্রাহিম শেখ রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী গ্রামের মো. দেলবর শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তাড়াশ থানায় দায়ের করা একটি গরু চুরির মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।পুলিশ সূত্রে জানা যায়, গরু চুরির ওই মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিম শেখকে গ্রেপ্তারের জন্য তাড়াশ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী এলাকা থেকে তাকে আটক করা হয়।এদিকে, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম। তিনি জানান, গরু চুরির মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিম শেখকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

The post তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ