শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৮ PM

সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যে গতকাল শনিবার সিরাজগঞ্জ শহরের বিজয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার, পানি জমে থাকার স্থান চিহ্নিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, পৌর প্রশাসক শাহাদাত হোসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র: karatoa.com.bd

সম্পর্কিত সংবাদ