শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM

সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

ছাম্মি আহমেদ আজমীর :

সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম দুই’শ বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সারাদিন ব্যাপী পুজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।সনাতন ধর্মাবলম্বীরা দেবী লক্ষ্মীর পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে পরিবার,সমাজ ও দেশের ,শান্তি,সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।

এ উপলক্ষে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,লক্ষ্মীপূজা আমাদের ধর্মীয় ঐতিহ্য ও চেতনার একটি গুরুত্বপূর্ণ অংশ। কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির উদ্যোগে এ ধরনের ধর্মীয় আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আমরা দেবী লক্ষ্মীর কাছে সবার সুখ,শান্তি,সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি।পাশাপাশি সমাজে ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আগামী দিনেও আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।তিনি আরও বলেন,ধর্ম যার যার, উৎসবের আনন্দ ও সম্প্রীতির বন্ধন সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করে।

এসময় উপস্থিত ছিলেন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড:রণজিৎ মন্ডল স্বপন,সাংগঠনিক সম্পাদক নীরদ রঞ্জন সরকার,কোষাধ্যক্ষ চন্দন সাহা, পুরোহিত সুবোধ চন্দ্র ভৌমিক,অফিস সহায়ক রাজকান্ত বর্মন।

উল্লেখ্য:পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে দেবী লক্ষ্মীর আশীর্বাদ কামনা করেন ভক্তরা। পূজা পরিচালনা করেন কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরের পুরোহিত সুবোধ চন্দ্র ভৌমিক।

The post সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ