সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি মার্চেন্ট হাইস্কুল মাঠে জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা। জুয়া, লটারি ও হাউজি ছাড়াই আয়োজিত এ মেলায় প্রতিদিন নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভিড় বাড়ছে। দেশীয় পণ্য, হস্তশিল্প, শিশুদের বিনোদনের নানা আয়োজন এবং খাবারের দোকান মেলাটিকে প্রাণবন্ত করে তুলেছে।
উল্লাপাড়া বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রায় ৭০ জন উদ্যোক্তা তাদের পণ্যের স্টল বসিয়েছেন। এসব স্টলে রয়েছে উদ্যোক্তাদের হাতে তৈরি পোশাক, হস্তশিল্প, সংসারের ব্যবহার্য বিভিন্ন পণ্যসামগ্রী, মেয়েদের চুড়ি-মালা ও নানা ধরণের গহনা। শিশুদের জন্য রয়েছে হাতে তৈরি খেলনাসহ বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী।
উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন বলেন, উল্লাপাড়ায় স্বাধীনতার পর এবারই প্রথম জুয়াবিহীনভাবে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উৎসাহিত করা, বিশেষ করে দেশে তৈরি পণ্যের বাজার সম্প্রসারণ ও জনপ্রিয় করা এবং মানুষের সুস্থ বিনোদনের ব্যবস্থা করাই তাদের উদ্দেশ্য।
মেলায় আসা কলেজছাত্র নাঈম হাসান বলেন, মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা প্রশংসার দাবি রাখে। এখানে সব বয়সী মানুষের সমাগম ঘটছে। বিশেষ করে শারদীয় দুর্গোৎসব চলাকালে মেলায় দর্শনার্থীদের বেশি ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দুই বছর পর অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, ফাঁসলেন আপন ভাই
২৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৮ PM · The Daily Ittefaq
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
২৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৮ PM · karatoa.com.bd
বর্ষায় জলরঙের ক্যানভাস, শীতে সোনালি শস্যের রাজ্য চলনবিল
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:০৩ PM · বাংলা ট্রিবিউন
